কিয়েভকে দেওয়া মার্কিন অস্ত্র রাশিয়ার ভেতরে ব্যবহার করা হবে কি না, তা নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনে হামলা জোরদার করেছে মস্কো। ইউক্রেনের সামরিক বাহিনী এসব হামলার তথ্য জানায়। ইউক্রেন জানিয়েছে, রুশ বাহিনীর হামলায় চারজন আহত হয়েছেন। এক বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতে শত্রুরা ইউক্রেনে অন্তত ৫৩টি ক্ষেপণাস্ত্র ও ৪৭টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে ৩৫টি ক্ষেপণাস্ত্র ও ৪৬টি ড্রোন ভূপাতিত করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আক্রমণের মুখে পশ্চিমা মিত্রদের কাছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছেন।
