আবুধাবীর শিল্পনগরী মোছাফ্ফার জবরুত স্টীলের স্বত্বাধিকারী আলহাজ্ব জবরুত খাঁন বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় সিআইপি নির্বাচিত হয়েছেন। তার এ সাফল্যে বঙ্গবন্ধু পরিষদ মোছাফফাহ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সমাজসেবক জবরুত খান বঙ্গবন্ধু পরিষদ মোছাফফাহ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং রাউজান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ লোকমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও আহবায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, সহ-সভাপতি পুলক বাবু, সাংগঠনিক সম্পাদক মামুন নূর, প্রচার সম্পাদক মোঃ বেলাল ধর্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইখতিয়ার, সদস্য আব্দুল মান্নান রাজ, আব্দুল আলিম, মোঃ শফিসহ মোছাফফাহ কমিটির সদস্যরা।
এবার বাংলাদেশের ৮৫ জন সিআইপি'র মধ্যে ৩১ জন আমিরাত প্রবাসী। তাঁদের অধিকাংশই চট্টগ্রামের অধিবাসী। দেশের ৮৫ সিআইপির মধ্যে জবরুত খানসহ ৩২ জনই চট্টগ্রামের নাগরিক!
