বাংলাদেশকে বাণিজ্য নিষেধাজ্ঞা দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, বলে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাণিজ্য সচিব জানান, আমেরিকার চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় কোনো চাপ অনুভব করছে না। এছাড়া দেশের শ্রমিকদের অধিকার কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে জোর দেয়া হচ্ছে বলে জানান তিনি।
