বাংলাদেশ

আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ বিএনপির

post-img

আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে আগুন সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি আরো বলেন, বিএনপির সব নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করে প্রহসনমূলক গ্রেপ্তার করা হচ্ছে। তিনি দাবী করে বলেন, অবরোধ কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে বিএনপির ৩ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

রিজভী আরো অভিযোগ করে বলেন, শাসকগোষ্ঠীর হাতে চরমভাবে মানবতা লঙ্ঘনের শিকার হয়েও, দেশব্যাপী রুখে দাঁড়াচ্ছে নিরস্ত্র গণতন্ত্রকামী জনগণ। খালি হাতে রাজপথে নেমে আসছে, আত্মরক্ষার চেষ্টা করছে। খুনিদের প্রতিহত করছে কখনো রাস্তায় পড়ে থাকা ইট-পাথর দিয়ে, আবার কখনো বা অসীম সাহসে আওয়ামী অপশক্তির হাতিয়ার ছিনিয়ে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.