এনআরবি বিশ্ব

কিয়েভকে অস্ত্রের সংকেত দেওয়ায় রাশিয়ার ক্ষোভ

post-img

ওয়াশিংটনের পক্ষ থেকে কিয়েভকে তাদের অস্ত্র ব্যবহারের সবুজ সংকেত দেওয়ার পর রাশিয়া তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। রাশিয়ার নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভকে উদ্ধৃত করে রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি বলছে, যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র ব্যবহার করে ইউক্রেন যদি রুশ ভূখন্ডে আঘাত হানে, তবে মস্কো তার উপযুক্ত জবাব দেবে। রাশিয়ার জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়া যখন ইউক্রেনের বিরুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বলেছে, তখন কোনো ভাঁওতাবাজি করেনি। পশ্চিমের সঙ্গে রাশিয়ার এই বিরোধ সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে মেদভেদেভ বলেন, পশ্চিমের সঙ্গে মস্কোর সংঘাত সবচেয়ে খারাপ পরিস্থিতির দিকে এগোচ্ছে এবং এটি যে শেষ পর্যন্ত, বৈশ্বিক সংঘাতে গড়াবে না, তা কেউ উড়িয়ে দিতে পারে না।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.