এনআরবি বিশ্ব

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভা অনুষ্ঠিত

post-img

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতির বাংলাদেশ গমন উপলক্ষ্যে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বগ্রহণ এবং সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাপতি ফয়ছল উদ্দিনের সভাপতিত্বে প্যারিসের শাহজালাল রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি সংগঠক আমিনুর রহমান ফারুখ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অভারভিলেয়ে জামে মসজিদের খতিব মাওলানা হাফিজ জিল্লুর রহমান, সংগঠনের উপদেষ্টা যথাক্রমে আকবর খান খায়রুল আমিন খছরু, সালেহ আহমেদ সালেহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ।

এসময় সভাপতি ফয়ছল উদ্দিন বাংলাদেশে গমন উপলক্ষ্যে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পন করেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছিতকে। পরে নতুন ভারপ্রাপ্ত সভাপতি এবং বাংলাদেশ সভাপতি ফয়ছল উদ্দিন ও সহ-দপ্তর সম্পাদক আলী হোসেনকে শুভেচ্ছা জানানো হয়।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.