এনআরবি বিশ্ব

লন্ডনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় প্রবাসী দিবস উদযাপন

post-img

ব্রিটিশ বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র চালুর মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন। শনিবার লন্ডনে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরী ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক মতবিনিময় সভায় হাইকমিশনার বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধসহ গত ৫২ বছরে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের উল্লেখযোগ্য অবদানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাই কমিশনার সাইদা মুনা তাসনীম প্রবাসী-বান্ধব বিভিন্ন জাতীয় নীতিমালা গ্রহণ ও ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

হাই কমিশনার বলেন, গত পাঁচ বছরে যুক্তরাজ্য প্রবাসীদের মর্যাদা ও সম্মানের সঙ্গে রেকর্ডসংখ্যক কনস্যুলার এবং ওয়েলফেয়ার সেবা প্রদান করেছে বাংলাদেশ হাই কমিশন লন্ডন। লন্ডনে বসেই ই-পাসপোর্ট এবং এন.আই.ডি. যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের হাতে তুলে দিতে পেরে হাই কমিশন গর্বিত। 

তিনি বলেন, প্রবাসীদের যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে এবং বাংলাদেশে সর্বপ্রকার সহায়তা প্রদান করা এবং তাদেরকে স্মার্ট বাংলাদেশ গঠনের কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ হাই কমিশন লন্ডন অঙ্গীকারাবদ্ধ। হাই কমিশনার যুক্তরাজ্যের মূলধারার রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, আইন, শিক্ষকতা, চিকিৎসাসহ বিভিন্ন পেশায় কর্মরত সফল এবং মেধাবী নতুন প্রজন্মের ব্রিটিশ ও আইরিশ প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.