সংবাদ

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

post-img

মৌলভীবাজারের কমলগঞ্জে, ঝড়ো বাতাস ও দু‘দিনের টানা বর্ষনে, উজানের পাহাড়ি ঢলে পৌরসভাসহ ৪টি ইউনিয়নের নিম্নাঞ্চল ও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

এতে ধান,সবজি ক্ষেত ও মুরগির খামারসহ কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের চৈতন্যগঞ্জ এলাকায়, নদী ভাঙ্গন ও নদীর আরো ১৫টি স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে। ধলাই নদীর তীরবর্তী পৌরসভা এলাকার পানিসাইল,সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ,নারায়নপুর ও পতনঊষারের নোয়াগাঁও গ্রামসহ, আদমপুর ও রহিমপুর ইউনিয়নের আরো কয়েকটি গ্রামসহ, নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি উপচে উঠে ঘরবাড়ি,হাটবাজার,আউশ ধানের বীজতলা,শাক-সবজিসহ কৃষিক্ষেত তলিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানায়,ধলাই নদীর পানি কিছুটা কমলেও, এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.