এনআরবি বিশ্ব

জ্যামাইকায় পিছিয়ে পড়া মানুষের পাশে শহীদুল্লাহ

post-img

নিউইয়র্ক সিটির জ্যামাইকায় পিছিয়ে পড়া মানুষের পাশে দাড়িয়েছেন ইমাম মুহাম্মদ শহীদুল্লাহ।

পবিত্র ঈদুল ফিতার উপলক্ষে সেভ দ্যা পিপল ও ইউএমআর এর যৌথ উদ্যোগে খাবার বিতরন করা হয়। সাথে ছিলেন কমিউনিটির জনপ্রিয় মুখ আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান, বাংলাদেশ অ্যামেরিকান সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলী। নিউইয়র্কে ফুড ডিস্ট্রিবিউশনের এই আয়োজনে বিপুল সংখ্যক মানুষকে খাবার বিতরন করা হয়। দীর্ঘ লাইনে শত শত মানুষ এই খাবার সংগ্রহ করেন। নিজের দায়িত্ববোধ থেকে এইসব উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মুহাম্মদ শহীদুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর টবি এন স্টেভেস্কি। এসময় উপস্থিত ছিলেন ছার্ছিনা শরীফের হুজুর শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সিদ্দিকী, মসজিদ কুবা এর প্রেসিডেন্ট সেলিম খান, কুইন্স পাওয়ার এর নির্বাহী পরিচালক ওমামা সিদ্দিকা, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন খান, ইউএমআর ডিরেক্টর মোহাম্মদ ফারুক, ওয়ার্ল্ড হিউম্যানিটি সার্ভিসের এডভাইজার ডাক্তার আবুল কাশেম, ইউনাইটেড ন্যাশন্স এসোসিয়েশনের প্রতিনিধি ফারিহা হাবিব ও সিস্টার আলিমাতা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.