ইয়েমেনের ক্ষমতাসীন হুতিদের সামরিক বাহিনী লোহিত সাগর ও ভূমধ্যসাগরে চারটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
শুক্রবার হুতিরা লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালায়। জাহাজটি লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে একটি সামুদ্রিক সংস্থা জানিয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বিবৃতিতে বলেন, তাদের বাহিনী লোহিত সাগরে ডেলোনিক্স নামের একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে আর সেটিতে সরাসরি আঘাত হেনেছে। কিন্তু যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন ইউকেএমটিও এর আগে জানিয়েছিল, ইয়েমেনের হোদেইদাহ বন্দর শহর থেকে ১৭২ মাইল উত্তরপশ্চিমে ডেলোনিক্স নামের জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, কিন্তু সেটি ক্ষতিগ্রস্থ হয়নি এবং উত্তর দিকে এগিয়ে যাচ্ছে।
