আসন্ন ঈদুল আযহার সময় ৭ দিন মহাসড়কের সংস্কার ও নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়া যানজট নিরসনে ২১৭টি পশুর হাট,মহাসড়কের পাশে বসানো যাবেনা বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে আয়োজিত ঈদুল আযহা উদযাপন উপলক্ষে, সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় বিষয়ে, সড়ক সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সব নির্দেশনা দেন মন্ত্রী। জানান, ঈদ পরবর্তী নজরদারি কমানোর কারণে সড়কে দুর্ঘটনা বেড়ে যায়, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। ঈদ যাত্রা যানজটমুক্ত রাখতে, ঢাকার প্রবেশপথ সহ বিভিন্ন পয়েন্টে বাড়তি নজরদারি ও গাড়ি সরবরাহ পর্যাপ্ত রাখার কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
