বাংলাদেশ

যারা নির্বাচন বাঁধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসা উচিত; বললেন কাদের;তফসিল পেছালে মানবে না আওয়ামীলীগ

post-img

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পরিবর্তন করে তফসিল পেছালে আওয়ামী লীগ মানবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সবাইকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করবে বলে জানান তিনি।তবে একটি পক্ষ নিজেরাই নির্বাচনের বাইরে রয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আজ বুধবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন,নির্বাচনী তফসিলের কোনও পরিবর্তন মেনে নেয়া হবে না। ওবায়দুল কাদের আরো জানান,আওয়ামী লীগ কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না। তবে , যারা প্রকাশ্যে নির্বাচনকে বাঁধা দিচ্ছে, তাদের বিষয়ে পশ্চিমা বিশ্ব নীরব কেন? এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।


এছাড়া, ১৪ দলের শরিক দলগুলোকে আসন ছাড় দেয়ার ব্যাপারে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জানান, শরিক হলেই তাকে নমিনেশন দেয়া হবে না। বিজয়ী হওয়ার যোগ্য হলে বিবেচনা। এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসবের আমেজে দেশের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন প্রার্থীরা।তবে কোথাও মনোনয়নপত্র সংগ্রহ তো দূরের কথা নির্বাচনী কোন আমেজ নেই বিএনপি ও সমমনা দলগুলোর কার্যালয়ে। তাদের বেশির ভাগ নেতা কর্মী এখনো কারাঅন্তরীন বলে দাবী দলটির কেন্দ্রীয় নেতাদের।



সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.