বাংলাদেশ

কোয়ার্টারে উঠতে সামনে যে সমীকরণ আর্জেন্টিনার

post-img

মরক্কোর বিপক্ষে বিতর্কিত ম্যাচে হার দিয়ে প্যারিস অলিম্পিকের ফুটবলে যাত্রা শুরু করেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দেড়ঘণ্টা পর বাতিল হওয়া গোলে তারা ২-১ ব্যবধানে তিক্ত হারের স্বাদ পায়। ফলে অলিম্পিকে টিকে থাকতে পরের ম্যাচটি হয়ে পড়ে ডু অর ডাই। সে ম্যাচে অবশ্য আলবিসেলেস্তেরা ইরাককে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে।

তবে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তাদের মেলাতে হবে কিছু সমীকরণ। অলিম্পিক ফুটবলের ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী মরক্কো, ইরাক ও ইউক্রেন।

আলবিসেলেস্তেদের প্রথম ম্যাচে হারানো মরক্কো নিজেদের দ্বিতীয় লড়াইয়ে ইউক্রেনের কাছে ২-১ গোলে হেরেছে। আবার ইউক্রেন তাদের প্রথম ম্যাচে ২-১ গোলে হারে ইরাকের কাছে। সেই ইরাকি যুবারা আবার পরের ম্যাচে হেরেছে আর্জেন্টিনার কাছে।

অর্থাৎ প্রতিটি দল ইতোমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। মজার বিষয় হচ্ছে এর মধ্যে প্রত্যেকেই জিতেছে একটি করে ম্যাচ। সে কারণেই ‘বি’ গ্রুপের দলগুলোকে কোয়ার্টারে ওঠার ক্ষেত্রে সমীকরণের অঙ্ক মেলাতে হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.