আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ ও বৈশাখী উৎসব-১৪৩১ উদযাপন করা হয়েছে।
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজে এ আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দূতাবাসের কাউন্সিলর লুৎফুন নাহার নাজিম। এতে বক্তব্য রাখেন মহিলা এসোসিয়েশনের সভাপতি মিসেস আবু জাফর, জায়েদ ভার্সিটির অধ্যাপক ড: হাবীবুল হক খন্দাকার, বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ও বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুসহ অনেকে। দূতাবাস কাউন্সিলর লুৎফুন নাহার নাজিম, দিলীপ কুমার ও শিক্ষিকা ফালুনা হকের যৌথ সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরে দূতাবাস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
