শিক্ষা

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল নির্বাচনের আগেই

post-img

১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রস্তুত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি)। তবে চেয়ারম্যানের পদে কেউ না থাকায় ফল প্রকাশ করতে পারছে না প্রতিষ্ঠানটি।


জানা গেছে, গত ২০ ডিসেম্বর অবসরে গেছেন বিদায়ী চেয়ারম্যান এনামুল কাদের খান। ২১ ডিসেম্বর রাতেই নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল্লাহিল আজম। তবে তিনি এখনো যোগদান করেননি। এনটিআরসিএ সূত্র জানিয়েছে, আগামী ১ জানুয়ারি নতুন চেয়ারম্যান যোগদান করবেন। তিনি অনুমতি দিলেই ফল প্রকাশ করা হবে। সেক্ষেত্রে ২ থেকে ৪ জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে। কারণ নির্বাচনের আগেই ফল প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। ৫ ও ৬ জানুয়ারি সাপ্তাহিক সরকারি ছুটি। ৭ জানুয়ারি নির্বাচন। এজন্য ৪ জানুয়ারির মধ্যেই ১৭তম নিবন্ধনের ফলপ্রত্যাশীরা সুখবর পেতে পারেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.