যানজট নিরসনে নির্মিত হচ্ছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর দ্রুত গতিতে কাজ এগিয়ে চলায় খুশী স্থানীয়রা। এটি নির্মিত হলে, যোগাযোগ ব্যবস্থা ও জীবনমানে ব্যাপক পরিবর্তন আসবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চীন সরকারের সাথে জি টু জি চুক্তির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। যা পরবর্তীতে এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হবে এই প্রকল্পটির কাজ।
রাজধানীসহ দেশের মানুষের জীবনযাত্রায় আমূল পরিবর্তনের লক্ষে, উন্নত দেশের সাথে মিলরেখে নির্মিত হচ্ছে সরকারের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে। যা সবচেয়ে বড় মেগা প্রকল্প ‘ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাপুর দিয়ে ধৌর চৌরাস্তা ও আশুলিয়ার বাইপাইল হয়ে, নবীনগর মোড় থেকে ইপিজেড,শ্রীপুর দিয়ে চন্দ্রামোড় অংশে প্রায় ২৪কিলোমিটার জুড়ে নির্মিত হতে চলেছে, স্বপ্নের এই উড়াল সেতু।
৫টি টোল প্লাজার পাশাপাশি, তুরাগের ধৌর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত ৩কিলোমিটার জুড়ে সড়কের দু,পাশে থাকবে, দৃষ্টিনন্দন পানির ফোয়ারা। যা জমি অধিগ্রহণ ও মাটি ভরাটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলায় খুশী স্থানীয়রা।এই এক্সপ্রেসওয়ে নির্মিত হলে, ৩০ জেলার মানুষ সরাসরি উপকৃত হবে।
কাজে সন্তোষ প্রকাশের পাশাপাশি জনদূর্ভোগ কমিয়ে, নির্ধারিত মেয়াদে কাজ শেষ করার আহবান জানান স্থানীয় রাজনীতিক দেওয়ান রাজু আহম্মেদ।
যথাসময়ে প্রকল্পটির কাজ শেষ করার প্রত্যাশা শিল্পাঞ্চলের জনগণসহ সূধীজনের।
