কুমিল্লার বরুড়ায় কৃষক শহিদুল্লাহ হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদন্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে, কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রোজিনা খান এই রায় দেন। মামলার এজাহারে জানা যায়, ১৯৯৮ সালের ২৫ মে নিজ জমিতে ধানের চারা রোপণ করতে গেলে, শহিদুল্লার সাথে আসামীদের বাকবিতণ্ডা হয়। পরে রাতের বেলা শহিদুল্লাহকে তার দোকান থেকে ডেকে নিয়ে, আসামীরা কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার কোরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
