সংবাদ

মার্কিন ব্যবসায়ীদের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

post-img

উন্নত-সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়তে, মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হিসেবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল। এ সময় শেখ হাসিনা বলেন, যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে বাংলাদেশের জন্য, প্রধান অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী। বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি, উভয় দেশের অনেক ক্ষেত্রেই নিবিড় সম্পৃক্ততা রয়েছে। জনগণের জন্য পারস্পরিক সুবিধা ও সমৃদ্ধি অর্জন করাই, দুই দেশের যৌথ লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া শুধু আঞ্চলিক নয়, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অংশীদারদের সঙ্গেও, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নত করার কথা বলেন সরকার প্রধান।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.