সংবাদ

আনারের সন্ধানের দাবীতে ঝিনাইদহে কর্মসূচী

post-img

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের সন্ধানের দাবীতে,অবস্থান কর্মসূচী পালন করছেন,স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

রোববার সকালে কালীগঞ্জের মধুগঞ্জ বাজারের সংসদ সদস্যের বাড়ির সামনে পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ,নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানীসহ, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশ নেয়। তারা বলেন,এমপি আনার নিখোঁজের প্রায় দুই সপ্তাহ পার হলেও,তার কোন সন্ধান পাওয়া যায়নি। কলকাতায় খুন হয়েছে বলে গোয়েন্দা সংস্থা বললেও,তার কোন আলামত দিতে পারেনি তারা। তাই নিখোঁজ হলে সন্ধান, আর খুন হলে মরদেহ দাবী করেন,নেতাকর্মীরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.