পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার তিনি মক্কায় মারা যান। এ নিয়ে হজ করতে গিয়ে মোট ৬ জন হাজী মারা গেছেন। এরমধ্যে মক্কায় চারজন এবং মদিনায় দুজন।
এদিকে পবিত্র হজ পালন করতে এখন পর্যন্তসৌদি পৌঁছেছেন ৪৩ হাজার ৮৮৬ জন হজযাত্রী। মোট ১০৯টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩৯ হাজার ৬৩৯ জন। এখন পর্যন্ত ৮৪ হাজার ৬৮৬টি ভিসা ইস্যু করা হয়েছে। হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
