আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সঙ্গে চলমান ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তির অর্থ, জুনেই পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
রোববার সচিবালয়ে আইএমএফের নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ানের সঙ্গে সাক্ষাৎ শেষে, সাংবাদিকদের এক প্রশ্নে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী জানান,ডলারের প্রবাহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখানে অনেক নেগোসিয়েশন আছে। তবে সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন মন্ত্রী।
