বাংলাদেশ

বাংলাদেশকে ১১৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে কোরিয়া

post-img

বাংলাদেশে সামাজিক সুরক্ষা টেকসই ও জোরদার এবং কাজের পরিধি বাড়াতে এ খাতে এক হাজার ১৭৫ কোটি টাকা ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া।

সোমবার (২৪ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মধ্যে ঋণচুক্তি সই হয়েছে।

দ্বিতীয় স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলেন্স প্রোগ্রামের আওতায় ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে কোরিয়া। প্রতি ডলার সমান ১১৭ টাকা ৫১ পয়সা ধরে বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ দাঁড়ায় এক হাজার ১৭৫ কোটি টাকা।

ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের নির্বাহী পরিচালক হওয়াং কিওয়াইওন ঋণ চুক্তিতে সই করেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.