ইতালির মনফালকনে ইসলামিক কালচারাল সেন্টার বায়তুল সালাম ও বায়তুস সালাত জামে মসজিদ খুলে দেয়ার দাবিতে ও কন্যসুলেট সার্ভিস সেবাদানে সহায়তা না পাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী বাংলাদেশীরা।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক কালচারাল সেন্টার বায়তুল সালামের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমিন খন্দকার,বায়তুস সালাতের সভাপতি রেজাউল হক রাজু,সোশ্যাল এক্টিভিস্ট মাসুম আহমেদ।পরে লিখিত বক্তব্যে হামিম আহমেদ মনফালকনে দু‘টি ইসলামিক কালচারাল সেন্টারের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে ভ্রাম্যমান কন্যসুলেট সার্ভিসসহ বিভিন্ন সেবা প্রদানের অনুরোধ করেন।
