অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে বরাবরই পছন্দের শীর্ষে থাকে যুক্তরাজ্য। উন্নত জীবনের স্বপ্নে ইউরোপের এ দেশটিতে প্রতি বছর পাড়ি জমাচ্ছেন হাজারও বাংলাদেশী। তবে দেশটিতে সম্প্রতি শিক্ষা অর্জনসহ নানান ক্ষেত্রে এসেছে কঠোর পরিবর্তন। তাই সঠিক নির্দেশনা মেনে দেশটিতে যাওয়ার পরামর্শ স্থানীয় বাংলাদেশীদের।
সংশ্লিষ্টরা জানান,অভিবাসন বা উচ্চ শিক্ষার জন্যে যুক্তরাজ্যে বসবাস করছেন বহু বাংলাদেশী। উন্নত বিশ্বের এই দেশটিতে জীবন গড়ার স্বপ্ন থাকে প্রায় প্রতিটি অভিবাসন প্রত্যাশীর। তবে দেশটিতে শিক্ষা অর্জনের ক্ষেত্রে সম্প্রতি আনা হয়েছে বড় পরিবর্তন। তাই দেশটিতে যাওয়ার পূর্বে অর্থনৈতিক নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়ে জানার পরামর্শ দেন দেশটির আইনজীবি ব্যারিষ্টার এম কামরুল হাসান।
প্রবাসী বাংলাদেশী ব্যারিষ্টার এম কামরুল হাসান বলেন, দেশটিতে শ্রমশক্তি রপ্তানীর ক্ষেত্রেও এসেছে আইনের পরিবর্তন। যেখানে কপাল খুলছে দক্ষ কর্মীদের।
তিনি আরও জানান, অদক্ষতা নিয়ে বৃটেনে যাওয়ায় মানবেতর জীবন-যাপন করছেন অনেক বাংলাদেশী। তাই দেশের ভাবমূর্তি রক্ষায় আইন মেনে দেশটিতে যাওয়ার পরামর্শ তার।
