এনআরবি বিশ্ব

লেবাননে প্রবাসীদের বৈশাখী কনসার্ট

post-img

লেবাননে বিগত কয়েক বছর ধরে চলমান অর্থনৈতিক মন্দা কেড়ে নিয়েছে দেশটিতে বসবাসরত লক্ষাধিক বাংলাদেশির আনন্দ। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের বৈশাখী কনসার্ট।

পাম্মা প্রোডাকশনের উদ্যোগে বৈরুতের সালোমির স্থানীয় একটি স্কুলে এ কনসার্টের আয়োজন করা হয়। বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীদের অংশগ্রহনে কনসার্ট পরিণত হয় বাংলাদেশীদের মিলন মেলায়। তারুণ্যের উচ্ছ্বাসের মধ্যদিয়ে অনুষ্ঠান মাতিয়ে রাখেন বাংলাদেশ থেকে আগত শিল্পী আসিফ আকবর , অভিনেত্রী ও মডেল তারকা ফারদিন দিঘী এবং রিয়া। পাম্মা প্রোডাকশনের স্বত্তাধিকারী পাম্মা গোত্র কনসার্ট সফলভাবে সম্পন্ন করায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সুমন খান, নজরুল খান, উজ্জল গাজী, এস কে শারফিন ও আহমেদ রাফি। স্পন্সর প্রতিষ্ঠান শতগুরু ট্রাভেলসের সহায়তায় অনুষ্ঠান পরিচালনা করেন মাসুদ পারভেজ নিলয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.