সংবাদ

ভোট বাধাগ্রস্ত করার কোন অপচেষ্টা সফল হবে না : ওবায়দুল কাদের

post-img

নির্বাচন এসে গেছে, কিছু ফুল ফুটতে শুরু করেছে, আরও অনেক ফুল ফুটবে। নির্বাচনের মনোনয়নপত্র সরকারিভাবে নির্বাচন কমিশনে জমা দেয়া পর্যন্ত শতফুল ফুটবে, তাই এ নিয়ে চিন্তা করার কোনও কারণ নেই।

বুধবার বিকেলে রাজধানীর তেজগাওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার উপ-কমিটি সমুহের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা জানান। তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোন অপচেষ্টাই সফল হবে না। নাশকতা ও অপপ্রচারকারীদের প্রতিহত করাই আওয়ামী লীগের মুল লক্ষ্য। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,দলের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত হয়েছে। সময় মতো তা জনগণের সামনে তুলে ধরা হবে। এসময় আগামী নির্বাচন নিয়ে বিদেশীদের আর মাথা ঘামানোর প্রয়োজন নেই বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.