এনআরবি বিশ্ব

সৌদির শরাফিয়া বিএনপির নতুন কমিটি ঘোষণা

post-img

সৌদি আরবের আছির প্রদেশ বিএনপির অন্তর্গত শরাফিয়া শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

ব্যবসায়ী মোঃ আবু নোমানকে সভাপতি ও সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহাজান সিরাজ।

প্রধান বক্তা ছিলেন ইকবাল বাহার চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইয়ুব চৌধুরী,ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, শামসুল হক,মিঠু,মোহররম, ফোরকান, শরিফ, এমরান সহ অনেকে। এসময় বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়া সহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.