এনআরবি বিশ্ব

স্পেনে বাংলাদেশীদের উদ্যোগে মসজিদ নির্মান

post-img

স্পেনে বাংলাদেশীদের উদ্যোগে নির্মিত একটি জামে মসজিদের উদ্বোধন হয়েছে। কানারি দীপুঞ্জের টেনেরিফের লসক্রিসটিয়ানতে বাংলাদেশ কমিউনিটি অধ্যষিত এলাকায় এ মসজিদ নির্মান করা হয়।

শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে বায়তুল আমান জামে মসজিদ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বাংলাদেশী কমিউনিটির আর্থিক সহযোগিতায় নয়নাভিরাম মসজিদটি তৈরি করা হয়। সুন্দর, জবাবদিহিমূলক সামাজিক ঐক্য গঠনের লক্ষ্যে ধর্মপ্রাণ মুসলমানেরা মসজিদের প্রথম দিন নামাজ আদায় করেন।

বাংলাদেশী কমিউনিটি ও বিভিন্ন দেশের মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বায়তুল আমান মসজিদের সভাপতি আব্দুল গোফরান,খলিল আহমেদ,আব্দুল মতিন, নিয়ামতউল্লা,দুলাল আহমেদ,রাব্বানি,শাহাজান,ফারুক আহমেদ,তারেক সিদ্দিকী সহ অনেকে। বায়তুল আমান মসজিদে মহিলাদের নামাজের সুব্যাবস্থা সহ বাচ্চাদের মক্তব চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্হানীয় মেয়রের প্রতিনিধি সিটি কর্পোরেশনের ক্রীড়া কাউন্সিলর রুবেন গঞ্জালেজ পেরেজ মসজিদ পরিদর্শন করেন এবং মসজিদের সার্বিক সহযোগিতার ক্ষেত্রে আশ্বাস প্রদান করেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.