বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট হতে বাস্তবসম্মত শিক্ষা গ্রহনের লক্ষ্যে পিপলএনটেক লিমিটেডে শিক্ষার্থীরা তাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের যাত্রা শুরু করেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক আইটি ইন্সটিটিউট ‘পিপলএনটেক’ রাজধানী ঢাকার গ্রীণরোডে (গুডলাক সেন্টার, ১৫১/৭ গ্রীণরোড) সম্প্রসারণ করেছে সকল কার্যক্রম।
এই ধারাবাহিকতায় পিপলএনটেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৩ মাস মেয়াদী ‘স্কিল ডেভেলপমেন্ট’র কর্মসূচি তথা ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।
রবিবার (২০ই আগষ্ট ) রাজধানীর গ্রীনরোড পান্থপথে পিপলএনটেক লিমিটেডের কার্যালয়ে সকাল থেকে সারাদেশের ৬৪টি জেলার বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের পর্যায়ক্রমে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের প্রায় ১৫টি কোর্সের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।
পিপলএনটেকে আগত সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির চীফ অপারেটিং অফিসার আব্দুল হামিদ।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন," পিপলএনটেক এমন একটি আইটি প্রতিষ্ঠান যারা শুধু কোর্স করানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, কোর্স শেষে তাদের চাকরি নিয়ে চিন্তা করতে হয় না'।
প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, 'আপনারা কোর্স শেষ করে নিজেকে অভিজ্ঞ হিসেবে গড়ে তুলুন, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের চাকরির ব্যবস্থা আমরাই করে দিবো'।
এসময় উপস্থিত ছিলেন নেটওয়ার্কিং এন্ড সার্ভার শাখার হেড অফ ফ্যাকল্টি কাজী মাহমুদুল হক, পিপলএনটেক লিমিটেডের ব্যাবস্থাপক, এইচআর-এডমিন ফাতেমা তুজ জোহরা, সহকারি ব্যবস্থাপক অপারেশন শেখ আহমেদ, বিজনেস ডেভেলপমেন্ট ডেপুটি ম্যানেজার নজরুল ইসলাম, সিনিয়র প্রোগ্রামার ও ফ্যাকল্টি হাফিজুর রহমান সহ অনেকে।
