এনআরবি বিশ্ব

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

post-img

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (২০ জুলাই) বাংলাদেশ ও মালয়েশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ার নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

তারা বাংলাদেশি কর্মী নিয়োগসহ পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী তাকে দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ সফরের অনুরোধ জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও অদূর ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।

আলোচনা শেষে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো শ্রী সাইফুদ্দিন আবদুল্লাহ পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের জন্য একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেন। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, ওআইসি, ডি-৮ এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী পরে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও ন্যাশনাল রিকভারি কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.