পারস্পরিক স্বার্থে পর্যটন শিল্প বিকাশের লক্ষে বাংলাদেশ,নেপাল এবং মালদ্বীপের মধ্যে সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন,বাংলাদেশ,নেপাল ও মালদ্বীপ পারস্পরিক স্বার্থে পর্যটনে সহযোগিতা গড়ে তুলতে পারে। সকালে গণভবনে বাংলাদেশে-মালদ্বীপের বিদায়ী হাইকমিশনার শিরুজিমাথ সমীর প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন,মালদ্বীপের বিদায়ী হাইকমিশনার।
এর আগে, স্কটল্যান্ডের ছয় সদস্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপের একটি প্রতিনিধি দল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাত করেন। এ সময় তারা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। এ বৈঠকে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন,স্কটল্যান্ড সংসদের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী।
