কানাডায় ১৮তম টরন্টো বাংলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আগামী ১ ও ২ জুন। দুইদিন ব্যাপী এ মেলায় উপস্থিত থাকবেন, বাংলা একাডেমির মহাপরিচালক মো. নুরুল হুদা, বাংলাদেশ থেকে লেখক-প্রকাশক, কবি-সাহিত্যক , সংগীত শিল্পী ও আবৃত্তিকার কর্মীরাও। সম্প্রতি টরন্টোর ধানসিঁড়ি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন বইমেলার প্রচার ও মিডিয়া সমন্বয়কারী কাজী বাসিত, আহ্বায়ক শেখ সাদী আহমেদ, আসমা আহমেদ, জসিম মল্লিক, সাঈদা বারী ও জামানা হাসিনাসহ অনেকে। এসময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে আয়োজকেরা জানান, এবারের বইমেলা হয়ে উঠবে প্রবাসীদের মিলন মেলা।
