এনআরবি বিশ্ব

নিউইয়র্কের বাংলা বইমেলায় কাদরী পুরস্কারের জন্য বই আহ্বান

post-img

প্রতিবারের মতো ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলায় এবারও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অভিবাসী লেখকদের প্রকাশিত সেরা বইয়ের জন্য শহীদ কাদরী পুরস্কার ২০২২। 

এ লক্ষ্যে ১৫ জুন এর মধ্যে বই জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। এর আর্থিক মূল্যমান ৫০০ ইউএস ডলার।

আগ্রহীরা তাদের বাংলা ভাষায় রচিত ২০২১ সালে প্রকাশিত যেকোনো একটি শিরোনামের বই পাঠাতে পারবেন। উল্লেখ্য, বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গের বিশিষ্ট লেখকদের সমন্বয়ে গঠিত একটি বিচারক সভা সেরা বই নির্বাচন করবেন। 

শহীদ কাদরী পুরস্কার ২০২২-এ অংশগ্রহণের জন্য লেখককে নিচের শর্তগুলো অনুসরণ করতে হবে:

১. লেখককে অবশ্যই বাংলাদেশ ও ভারতের বাইরের কোনো দেশে অভিবাসী হতে হবে।

২. লেখকেরা তাদের বাংলাভাষায় রচিত একটিমাত্র শিরোনামের বই জমা দিয়ে এই পুরস্কার প্রত্যাশী হতে পারবেন। 

৩.বইটি অবশ্যই ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হতে হবে। 

৪. লেখককে নিজ খরচে তার বইয়ের ৩ কপি নিচের ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

৫. অভিবাসী লেখকদের সেরা বই পুরস্কারের জন্য অংশগ্রহণ করতে হলে ১৫ জুনের মধ্যে বইটি পাঠাতে হবে। 

উল্লেখ্য, ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলা আয়োজন করছে মুক্তধারা ফাউন্ডেশন। বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে সবচেয়ে বড় ও দীর্ঘস্থায়ী বইমেলা হিসেবে স্বীকৃত 'নিউইয়র্ক বাংলা বইমেলা'র ৩১তম আসরের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন গোলাম ফারুক ভুঁইয়া। বাংলাদেশ ও পশ্চিম বঙ্গ থেকে উল্লেখযোগ্য সংখ্যক লেখক, শিল্পী, প্রকাশক বরাবরের মতো এ বইমেলায় অংশগ্রহণ করে থাকেন। 

বই পাঠানোর ঠিকানা:

USA: শহীদ কাদরী পুরস্কার ২০২২, Muktadhra Foundation 37-69, 74th St, 2nd Floor, Jackson Heights, NY 11372

Bangladesh: শহীদ কাদরী পুরস্কার ২০২২, Muktadhra Foundation , 44 Arambagh, 2nd Floor, Motijheel, Dhaka 1000, Bangladesh. 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.