ইতালির সার্দেনিয়া দ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা দেবে দূতাবাস।
আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারী দ্বীপের কাগলিয়ারী নামক স্থানে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই সেবা প্রদান করা হবে। নিজ ব্যবস্থাপনা ও উদ্যোগে কনস্যুলার ক্যাম্প পরিচালনা করবে বাংলাদেশ দূতাবাস রোম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাসপোর্ট আবেদন ও সার্টিফিকেট সেবা গ্রহণের জন্য ২৯ জানুয়ারী বিকেল ৩ টা থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেয়া হবে।
তবে, পাসপোর্ট ডেলিভারি, এনভিআর বা নো ভিসা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য সেবার জন্য অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।
