সংবাদ

ব্রিটেনে অবৈধ বাংলাদেশিদের ফেরাতে চুক্তি

post-img

ব্রিটেনে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো দ্রুততর করতে যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ সরকার। লন্ডনে বাংলাদেশের হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে,বৃহস্পতিবার দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় এ বিষয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্স এসওপি সাক্ষর হয়েছে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবির মেনন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। আর ব্রিটিশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্র দপ্তরের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিষয়ক মহাপরিচালক বেস জাভিদ। সভায় যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন প্রতিরোধমন্ত্রী মাইকেল টমলিনসন এবং বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনীমও অংশ নেন। এ চুক্তির ফলে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হওয়া ব্যক্তিদের পাশাপাশি অপরাধী এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থানকারীদের দ্রুততার সঙ্গে ফেরত পাঠানো হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.