বাংলাদেশ

দেশে আরও বাড়ল সোনার দাম

post-img

দেশে সোনার দাম আরও বেড়ে প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১২ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এতদিন যার দাম ছিল ১ লাখ ১১ হাজার ৪১ টাকা।

বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস এর মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৬ হাজার ৬৩২ টাকায় বিক্রি করা হবে।

তবে সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.