সংবাদ

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ

post-img

কোটা সংস্কারের দাবিতে এবং আন্দোলনকারীদের ওপর হামলা ও শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে গাজীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বিক্ষোভ-সমাবেশ করে কোটাবিরোধী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। ব্রাহ্মণবাড়িয়ায় কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। কোটা সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষেভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে যান চলাচল বন্ধ করে রাস্তা অবরোধ করে অবস্থান নেয়। মুন্সীগঞ্জে কয়েকটি স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোল চত্বর এলাকায় অবস্থান করে কোটাবিরোধী কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.