এনআরবি বিশ্ব

যুদ্ধের প্রভাব নেই রাশিয়াতে

post-img

যুদ্ধের প্রভাব নেই খোদ রাশিয়াতেই। বেড়েছে কাজের পরিধি। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। শিক্ষার্থীদের জন্যেও বাড়ানো হয়েছে সেবার ব্যবস্থা। তবে সীমান্তবর্তী এলাকার অধিবাসীরা রয়েছেন কিছুটা দুশ্চিন্তায়। এদিকে কনসার্টে হামলায় ব্যপক প্রাণহানীর ঘটনায় কঠোর অবস্থানে মস্কো। যদিও এতে চিন্তিত নয় দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।

জানা যায়,ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। বেড়েছে জ্বালানীসহ নিত্যপণ্যের দাম। বিশেষ করে ইউক্রেনের সাথে পুড়ছে, তৃতীয় বিশ্বের দেশগুলোও।

তবে ভিন্ন চিত্র যুদ্ধের উদ্যোক্তা রাশিয়াতেই। দেশটিতে বেড়েছে কাজের সুযোগ। মজবুত রয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। সর্বোপরি যুদ্ধের কোন প্রভাবই নেই, পুতিনের এ দেশটিতে।

এছাড়াও, রাশিয়ায় লেখাপড়া করছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। তাদের জন্যেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বৃত্তিসহ দেয়া হচ্ছে খন্ডকালিন কাজের সুযোগ।

এদিকে মস্কোয় কনসার্টে বন্ধুকধারীর হামলার ঘটনায় চালানো হচ্ছে বিশেষ অভিযান। অবৈধ অভিবাসীদের পাঠানো হচ্ছে নিজ দেশে। তবে এ অভিযানে স্থানীয় বাংলাদেশিরা চিন্তিত নয় বলে জানিয়েছেন, রাশিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মো: হাবিবুর রহমান শেখ।

উচ্চ শিক্ষার জন্যে শিক্ষার্থীদের পছন্দের দেশ রাশিয়া। কিন্তু দেশটি যুদ্ধে জড়িয়ে পড়ায়, কমেছে অভিবাসীদের পদচারণা। তবে এতে শঙ্কিত না হওয়ার আহবান, দেশটির প্রবাসী বাংলাদেশিদের।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.