সকল প্রবাসী বাংলাদেশীদের জাতীয় পরিচয় পত্র-এনআইডি কার্যক্রমের আওতায় আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর আলম।কাতার প্রবাসীদের মাঝে এনআইডি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে,দোহার বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে এ আয়োজন করা হয়। এসময় প্রবাসীদের মাঝে স্মার্ট কার্ড হস্তান্তরের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশন সচিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের সদস্য ও কাতারের বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশিরা।
