রাজধানীর ঢাকা ক্লাব লিমিটেডে উইমেন এন্টারপ্রেনার্স এসোসিয়েশনের উদ্যোগে গত শুক্রবার (১৪ জুলাই) এক জমকালো আয়োজনের মাধ্যমে আগামীতে নেতৃত্ব দিবেন এমন তরুণ উদ্যোক্তা সদস্যকে প্রথমবারের মতো "লিগাসি অ্যাওয়ার্ড ২০২৪" প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের নারী উদ্যোক্তাদের নিয়ে প্রথম এই এসোসিয়েশন উই এর ফাউন্ডার মেম্বার এবং সাধারণ সদস্যদের সন্তানদের মধ্যে থেকে মেধা, দক্ষতা , প্রতিভা ও উদ্যোগ যাছাই–বাছাই এর মাধ্যমে প্রথম বারের মতো ১০টা ক্যাটাগরিতে ১০ জন সদস্যকে এই পুরস্কার দেওয়া হয়।
উইমেন এন্টারপ্রেনার্স বিজনেস "ফুড এন্ড বেভারেজ" ক্যাটাগরিতে পুরস্কার পান সুমি'স কিচেন এর স্বত্বাধিকারী আফরোজা নাজনীন সুমি। বিভিন্ন ক্যাটাগরিতে অন্য যারা এই লিগাসি অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন তারা হলেন ফাইজা রহমান, বেনোজীর আইনুন, ফারজিন খান, ফেরদৌস জাহান, ফারহানা মুন্না, নিশাত খান, রিজওয়ানা শেখ, সিরাজুম মাসুদ, জোয়ানা খান।
পুরস্কার প্রদান করেন বিশ্ব বরেণ্য ফ্যাশন ডিজাইনার এবং জনপ্রিয় ইন্টারন্যাশনাল মডেল বিবি রাসেল। আরও উপস্থিত ছিলেন মাইডাসের চেয়ারম্যান পারভীন মাহমুদ, ড: রুবিনা হুসেইন, উই এর বর্তমান প্রেসিডেন্ট সুলতানা সনিসহ আরও গণ্যমান্য ব্যক্তিরা।
পুরস্কারপ্রাপ্ত সুমি বলেন, "যে কোন প্রাপ্তি কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলে।"তার উদ্যোক্তা মা লায়লা জালালের হাত ধরেই উই এর মেম্বার হওয়া। তাই এই লিগ্যাসি এওয়ার্ড এর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান তার মা লায়লা জালাল এবং উই এর ফাউন্ডার প্রেসিডেন্ট প্রায়ত রোকেয়া আফজাল রহমানকে।
সুমি উইমেন এন্টারপ্রেনার্স এসোসিয়েশন (WEA) এর জয়েন্ট সেক্রেটারি, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (e-Cab) উইমেন এন্টারপ্রেনার্স ফোরামের কো-চেয়ারম্যান,বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনার্স (BFWE) এর বোর্ড মেম্বার এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স (BWCCI) এর সদস্য হিসেবে উদ্যোক্তা উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
