শ্রমিক ঘাটতিতে দুশ্চিন্তায় আছেন মালয়েশিয়ার সবজি চাষিরা। অপ্রত্যাশিত এ ঘাটতির কারণে আগামী কয়েক মাসে উত্পাদন কমিয়ে আনার চিন্তা করছেন দেশটির ক্যামেরন হাইল্যান্ডের সবজি খামারিরা।
ক্যামেরন হাইল্যান্ড মালয় ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক সৈয়দ আবদুল রহমানের বরাত দিয়ে মালয়েশিয়ার নিউ স্ট্রিট টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৈয়দ আবদুল রহমান বলেছেন, 'বিদেশি শ্রমিকদের কোটা ৩১ মার্চের পর থেকে বাতিল করবে সরকার। এ সিদ্ধান্তের কারণে আমরা হাই অ্যান্ড ড্রাইয়ের মতো অবস্থায় আছি। এখন এটা অনুভব না করলেও সম্ভবত এই বছরের মে বা জুন থেকে এর বড় একটি প্রভাব পড়বে আমাদের অর্থনীতিতে।'
জানা গেছে, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বেশিরভাগ শ্রমিক আগামী মাসে ঈদে নিজ দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে।
অন্যদিকে, ১০ বছর ধরে খামারে কাজ করছেন, এমন অনেক কর্মীর ওয়ার্ক পারমিট আর পুনর্নবায়ন হবে না।
যাদের বৈধ পারমিট আছে তারা এখনো ১০ বছর কাজ করতে পারবেন। কিন্তু ঈদের পরে মালয়েশিয়ায় তারা কাজ না করতে ফিরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন যা খুবই হতাশাজনক।
প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামেরন হাইল্যান্ডে প্রতিদিন ১ হাজার মেট্রিক টন সবজি উৎপাদন হয় দেশটির পাইকারি বাজারের জন্য। কিন্তু শ্রমিকের ঘাটতি এ উৎপাদনকে প্রভাবিত করবে।
১৩ মার্চ খামারিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেছিলেন, কর্মীর অভাব খামারিদের উৎপাদন কমাবে এবং তারা অল্প জমি চাষ করতে বাধ্য হবেন।
