বাংলাদেশ

৩০ লাখ ৬৫ হাজার টন জ্বালানি তেল কিনবে সরকার

post-img

২০২৪ সালের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১৫ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার। এতে খরচ হবে ১২ হাজার ২১৫ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা। একই সঙ্গে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ১৫ লাখ ৬৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে খরচ হবে ১৩ হাজার ৫৯৯ কোটি ৭৯ লাখ টাকা।


বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সৌদি আরবের সৌদি আরামকো থেকে ২০২৪ সালের জন্য ৮ লাখ মেট্রিক টন এরাবিয়ান লাইট ক্রুড (এএলসি) অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। এ বাবদ ৬ হাজার ৪০৭ কোটি ৩৫ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির এডিএনওসি থেকে ২০২৪ সালের জন্য ৭ লাখ মেট্রিক টন মারবান গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানি করা হবে। এতে খরচ ধরা হয়েছে ৫ হাজার ৮০৮ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.