এনআরবি বিশ্ব

আয়ারল্যান্ডে বইমেলা ও পিঠা উৎসব

post-img

বই জ্ঞানের প্রতীক, আর পিঠা হচ্ছে ঐতিহ্যের। পেটের ও জ্ঞানের খোরাক মেটাতে এবং জ্ঞানকে সমৃদ্ধি করতে, সেই সাথে বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হলো বইমেলা ও পিঠা উৎসব।

দিনটিতে আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা জড়ো হন বাংলাদেশ এসোসিয়েশন অফ ডাবলিন বিডি-এডি আয়োজিত এ উৎসবে। ভাষা শহীদদের স্মরণে ও গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা, পুলি, পায়েস প্রবাসের মাটিতে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই সংগঠনটির এ উদ্যোগ। অনুষ্ঠানে শিল্প, সাহিত্য, সাংবাদিকতা ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, ভাষা-সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সংগঠনটির পক্ষ থেকে দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

জহিরুল ইসলাম জহিরের তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ডাঃ জিন্নুরাইন জায়গিরদার। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর ও লিমেরিক সিটি মেয়র আজাদ তালুকদার, কাউন্সিলর কাজী মোশতাক আহমেদ ইমন, জসিম উদ্দিন দেওয়ান, আনোয়ারুল হক আনোয়ার, ডাঃ মুসাব্বির হোসাইন, মনিরুল ইসলাম মনির, সাইফুল ইসলাম, চুন্নু মাতবর, ইকবাল আহমেদ লিটন, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, ডঃ নাসিম, হামিদুল নাসির, ডাঃ পারভেজ সহ অনেকে। অনুষ্ঠান যৌথ সঞ্চালনা করেন আবদুল্লাহ আল কাফি ও জাকারিয়া প্রধান।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.