এনআরবি বিশ্ব

জাপানে বাংলাদেশিদের পিঠা উৎসব

post-img

অনেক বাংলাদেশির দীর্ঘদিনের বসবাস জাপানে। বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন তারা। জাপানের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এসব বাংলাদেশিরা।

তাদের একত্রিত করতে দেশটির সাইতামা প্রেফেক্সারে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে ব্রাক্ষণবাড়িয়া সোসাইটি। দিনব্যাপি উৎসবে ব্রাক্ষণবাড়িয়ার ঐতিহ্যবাহী পিঠা ছাড়াও ভাপা পিঠা, পুলি পিঠা, খোলা চিতই, দুধ চিতই, ডিম চিতই, ঝাল কুলি,পায়েস,পাটি সাপটা ও কলার পিঠাসহ হরেক রকমের পিঠার পসরা বসানো হয় । আয়োজকরা জানান,প্রবাসে নিজেদের ঐতিহ্যকে ধারণ ও লালন করতেই এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

জাপানে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয় এই উৎসবে। পরে সাংস্কৃতিক দল মাদলের গান আর নৃত্যের মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.