উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা আব্দুল লতিফ চৌধুরীর ১৬তম বার্ষিক ঈসালে সাওয়াব উপলক্ষ্যে স্পেনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বার্সেলোনার লতিফিয়া ফুলতলী জামে মসজিদে এ আয়োজন করা হয়। মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মসজিদ পরিচালনা কমিটির সাধরারণ সম্পাদক সদরুল ইসলাম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র মো. তাহফিজুল ইসলাম এবং নাতে রাসুল (সাঃ) পাঠ করেন মো. মহিউদ্দীন অভি। মাহফিলে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক মাওলানা হাফেজ মারজান আহমদ চৌধুরী।
এ সময় মসজিদটি ফ্রিহোল্ড করতে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের সহযোগীতা কামনা করা হয়। মাহফিলে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম, খোকন উদ্দিন, নজরুল ইসলাম, আব্দুস শহীদ, নজরুল ইসলাম আবির, আলী আকবর , হাফেজ হিফজুর রহমান, সাবেক ইমাম হাফিজ মহিবুর রহমান, সাবেক ইমাম হাফিজ আমির হোসেন, মাওলানা নাজিমুল ইসলামসহ স্থানীয় মুসল্লিরা।
