সংবাদ

ভাবমূর্তি ক্ষুন্নকারীদের ছাড় দেয়া হবে না

post-img

যাদের কারণে বহিঃবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে,তাদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। গনমাধ্যম কর্মীদের তিনি এতথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন,সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানে বাংলাদেশি শ্রমবাজার আরো গতিশীল করার চেষ্টা করছে সরকার।

জানা যায়,বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার প্রবাসী আয়। আর এই আয় বাড়াতে সরকারি-বেসরকারিভাবেও নেয়া হচ্ছে নানান পরিকল্পনা। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে সৃষ্টি করা হচ্ছে, নতুন নতুন শ্রমবাজার।

তবে, যে প্রবাসীদের সংগ্রামে গড়ে উঠছে বৈদেশিক মুদ্রার ভিত, সেই রেমিট্যান্স যোদ্ধাদেরই নেই ভোগান্তির শেষ। সম্প্রতি, ভিসা পেয়েও মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের মাধ্যমে, সেই অনিয়মের চিত্র ফুঁটে উঠলো আরও একবার।

সাম্প্রতিক এই টিকেট ট্রাজেডিসহ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে, গণমাধ্যমের মুখোমুখি হন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তুলে ধরেন, সম্প্রতি সফর করা তিন দেশের, শ্রমবাজারের অগ্রগতি সম্প‍‍র্কে। জানান, কাতারের বাংলাদেশি শ্রমবাজারের সম্ভাবনার কথাও।

এদিকে, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের মধ্যে থেকে এখনো অভিযোগ পড়ছে, তদন্ত কমিটির ইমেইল-হোয়াটসঅ্যাপে। দোষিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানালেন প্রতিমন্ত্রী। অন্যদিকে,ইতালিগামীদের পাসপোর্ট সমস্যার সমাধানে, কাজ করছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ইউরোপের বাজারে নতুন কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করছে সরকার।

বিএমইটির ছাড়পত্র পেয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি, ১৬ হাজার ৯৭০ বাংলাদেশি কর্মী। এমন ঘটনায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে,দেশ-বিদেশেও।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.