এনআরবি বিশ্ব

কাতালোনিয়ার সংসদ নির্বাচন রোববার

post-img

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার সংসদ নির্বাচনের রয়েছে আর একদিন বাকি। রোববার সকাল থেকে প্রদেশটিতে ভোটদান শুরু হবে। শুক্রবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলো তাদের সর্বশেষ প্রচারণা সম্পন্ন করেছে।

এবারের নির্বাচনে গণসমাবেশ,পোষ্টার ও গণসংযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেই নির্বাচনের প্রচারণা ছিলো বেশী। এবারের নির্বাচনে মোট ১০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এর মধ্যে ইআরসি, জুনটসকাত ও কুপ, এই দলগুলো কাতালোনিয়ার বিভিন্ন দাবিকে সামনে রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া বাকী দলগুলোর মধ্যে, পিএসসি, ভক্স, পেপে ও সিউদাদানোস, এই চারটি দল স্বাধীনতার বিপক্ষে এবং এন, কমু ও পোদেমোস, মধ্যপন্থী হিসেবে নির্বাচনে প্রচারণা চালিয়েছে। এদিকে নির্বাচনের আগাম জরিপ অনুযায়ী, কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা দেখানো হয়নি। আর নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কাতালোনিয়ার স্থানীয় সরকার গঠন করতে পারবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.