সৌদি আরবে সারাবছরই হাজীদের আগমনে ভরপুর থাকে। হজ পালনের পাশাপাশি দেশটির পবিত্র স্থান মসজিদে নববি,মসজিদ আল-হারাম ও মদিনা মনোয়ারাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন হাজীরা। পবিত্র এ দেশটিতে যেতে পেরে আল্লাহর প্রতি শুক্রিয়া জ্ঞাপন করেন বাংলাদেশি হাজীরা।
জানা যায়,প্রতি বছর লাখ লাখ মুসলিম হজ ও ওমরাহ পালন করার উদ্দেশে ইসলামের প্রথম রাজধানী মদিনায় যান। মক্কার পরে এই মদিনা শহরকে ইসলামে দ্বিতীয় পবিত্র শহর হিসেবে বিবেচনা করা হয়। কারণ সেখানে ইসলামের সর্বশেষ নবী দ্বারা নির্মিত ‘নবীর মসজিদ’,মানে মসজিদে নববি অবস্থিত। ফজর নামাজের পরে বের হলে সবকিছু ভালোভাবে দেখার সুযোগ পাওয়া যায়। হজের পাশাপাশি মক্কা ও মদিনার বিভিন্ন ইসলামীক স্থাপনা দেখতে বেরিয়ে পড়েন হাজীরা। সৌদি আরবের দর্শনীয় স্থান পরিদর্শন করে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করেন তারা। তাইতো সারাবিশ্ব থেকে আগত কোনো হজযাত্রীই মদিনার সফর ও জিয়ারত মিস করেন না।
