সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক

post-img

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বুধবার সকালে গ্রেট হল অব দ্য পিপল’এ দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। বৈঠকে চীন আমদানি পন্যের উপর শুল্ক কমানো, বাংলাদেশ থেকে অধিক পরিমানে কৃষিপন্য রপ্তানি, বাংলাদেশের ১শ টির বেশি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, রোহিঙ্গা সংকট সমাধানসহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া, দুই দেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উৎযাপনে নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.