সংবাদ

ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে

post-img

ভারতের নতুন সরকার বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে একথা বলেন তিনি। এসময় ফখরুল বলেন, ভারত অনেক প্রভাবশালী প্রতিবেশী দেশ। বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তারা জনগণের প্রত্যাশার মর্যাদা দেবেন সেটিই প্রত্যাশা। বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের সব অর্জন নষ্ট করেছে। আন্দোলনের মধ্য দিয়ে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.